Sunday, 31 August 2014

অদ্বিতীয়া তুমি_____তার ছেঁড়া

অনেকদিন পর রাজশাহী আসলাম । এক
ভার্সিটির বন্ধুর সাথে দেখা করতে । আমার
অনেক ভালো বন্ধু । যদিও ভার্সিটির
গন্ডি পেরোবার পর ৩ বছরে তার সাথে যোগাযোগ
বলতে শুধুই মোবাইল ফোন ছিল । আজ ঢাকায়
ব্যাক করব । ভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে ।
তাই ঢাকায় যাওয়ার জন্য ট্রেন একমাত্র
অবলম্বন । কিন্তু এই ট্রেনেও টিকিট নাই ।
এমনকি ট্রেনের ভিতরেও দাড়ানোর জায়গা নাই
। তাই বাধ্য হয়ে ট্রেনের ইঞ্জিনেই উঠলাম ।
***
এখন বিকালের শেষ । শীতের মাঝেরদিক । তাই
হালকা কুয়াশা পড়া শুরু হয়েছে । ঠান্ডাও
লাগছে কিছুটা । ব্যাপার নাহ ! এরকম আগেও
অনেক জার্নি করেছি । ভার্সিটির
পরীক্ষা দেয়ার সময়ও এসেছিলাম এভাবে ।
এরপর আরেকবার এসেছিলাম নওশীনকে নিয়ে ।
নওশীন !!! নামটা আমার কাছে অনেক
মূল্যবান একটা নাম । নওশীনের কথা ভাবতেই
সাত বছর আগের সেই দিনগুলোর
কথা মনে পড়ে গেল ।
***
আমি তখন রাবির ২য় বর্ষের ছাত্র । আর নওশীন
সবেমাত্র ভর্তি হয়েছে । নওশীনের
বাসা রাজশাহীতেই । আমিও তখন ২য়
বর্ষে উঠে নিজেকে সিনিওর ভাবতে শুরু
করে দিয়েছি । সেদিন আমরা বন্ধুরা প্লান
করলাম আজ র্যাগ দিতে হবে । যা ভাবা তাই
কাজ । হল থেকে বেড় হলাম আমরা কয়েকজন ।
২য় সায়েন্স বিল্ডিংয়ের সামনে যেতেই নওশীনের
বান্ধবীদের দল পড়ে গেল । ভাবলাম
এদেরকে দিয়েই শুরু করা যাক ।
ওদেরকে ডেকে বললাম ,
- এই আপুরা শোন শোন ।
- জ্বী ভাইয়া ? ( তাদের মাঝে একজন বলল )
- তোমরা কি এবার ভর্তি হইলা ?
- জ্বী ভাইয়া ।
- ও । কোন ডিপার্টমেন্ট ?
- ফার্মেসী ।
- তোমরা সবাই ?
- না ভাইয়া । আমরা সবাই ফার্মেসী শুধু
নওশীন এপ্লাইড ফিজিক্সে ।
এপ্লাইড ফিজিক্স ছিল আমার ডিপার্টমেন্ট ।
তাই মেয়েটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল ।
আমি বললাম ,
- কোথায় তোমাদের সেই নওশীন ?
পিছনের দিক থেকে মায়াবী চেহারার এক
মেয়ে সামনে এসে দাড়াল । দেখতে সুন্দরের
চেয়ে একটু বেশি কিছু ।
সে এসে বলল ,
- আমি ভাইয়া ।
- ও আচ্ছা । যাইহোক , তোমরা তো ম্যানার
বলতে কিছুই শেখ নাই ।
- কেন ভাইয়া ?
- বড় ভাইয়াদের দেখে সালাম দিতে হয়
জানো নাহ ?
- ওহ স্যরি ভাইয়া ।
নওশীনের গলার স্বর অত্যাধিক মিষ্টি । আমার
কান মনে হয় মধু গ্রহণ করছিল । আমি বললাম ,
- স্যরি বললে তো হবে না । তোমার শাস্তি হল
এখন একটা গান বলতে হবে ।
আমার
পাশে থেকে বন্ধুরা খোচা দিয়ে বুঝাতে চাইল এই
শাস্তি অনেক কম হয়ে গেল । কিন্তু আমার কেন
জানি নওশীনের গলায় গান শোনার জন্য
মনটা উথাল পাতাল করছিল । আমার
বন্ধুরা তাদের নার্ভাস করার জন্য
ইচ্ছা করে জোরে জোরে হাসতে লাগল । আর
নওশীনের বান্ধবীরা ভয়ে কোন কথাই
বলতে পারছিলনা যদি তাদেরও এই অবস্থায়
পড়তে হয় । এত দেরি হচ্ছে দেখে আমি প্রাণপণ
একটা ধমক দিয়ে বললাম ,' এই মেয়ে কি হল !
কথা কানে যায় নাই ? তোমায় গান
গাইতে বলছি । চুপ করে দাড়িয়ে থাকতে বলি নাই
।'
আমার কথা শেষ হতে না হতেই নওশীন
ভ্যা ভ্যা করে কেঁদে দিল । আমি খুবই অস্বস্তির
মাঝে পড়ে গেলাম । তারপর বললাম , '
আচ্ছা ঠিক আছে । গাইতে হবে নাহ । যাও এখন
। নেক্সট টাইম যেন এমন ভুল না হয় ।' বলেই
আমরা আর দাড়ালাম না । পিছনে একবার
তাকিয়ে দেখলাম নওশীন তখনও কাঁদছে আর
তার বান্ধবীরা তাকে ঘিরে আছে । হয়ত
সান্তনা দিচ্ছে আর আমার চোদ্দ গুষ্ঠি উদ্ধার
করছে ।
অনেকদিন নওশীনের সাথে আমার দেখা হয়না ।
হয়ত আমি নিজেই লজ্জায় তার সাথে আর
দেখা করতে চাইনি ।
তবে মনে মনে ভেবে রেখেছিলাম , এরপর যেদিন
দেখা হবে , সেদিনই তার কাছে ক্ষমা চেয়ে নিব ।
নওশীনের বান্ধবীদের মাঝে মাঝেই দেখতাম ।
তারা আমাকে দেখলেই ফিসফিস করে কি কি বলত
। আমার গুষ্ঠি উদ্ধার করত মনে হয় । এরপর
আরো সাতদিন চলে গেল । কিন্তু নওশীনের
দেখা পেলাম না । আমার কেমন জানি খারাপ
লাগতে লাগল । ডিপার্টমেন্টে খোঁজ নিলাম ।
কিন্তু পেলাম না । বাধ্য
হয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে গিয়ে লজ্জার
মাথা খেয়ে ওর বান্ধবীদের কাছে খবর নিলাম
। ওদের কাছে জানতে পারলাম , সেদিনের পর
থেকে নওশীন ক্যাম্পাসে আসে না ।
কারণটা আমি । নিজেকে অপরাধী মনে হল ।
ওদের কাছে নওশীনের ফোন নাম্বার নিলাম ।
বিকালে নওশীনকে ফোন দিয়ে আকুল
ভাবে ক্ষমা চাইলাম । নওশীন কোমলমতি মেয়ে ।
তাই ক্ষমা পেতে বেগ পেতে হয়নি । পরদিন
ওকে আমি ক্যাম্পাসে আসতে বললাম । ও
রাজি হল । আমার নিজেকে দায়মুক্ত মনে হল ।
***
এরপর থেকেই নওশীনের সাথে আমার বন্ধুত্বের
শুরু । ধীরে ধীরে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠল ।
একসাথে ফুসকা খাওয়া , ক্যাম্পাসের
পুকুরপাড়ে বসে সময় কাটানো , একসাথে বাদাম
খেতে খেতে ক্যাম্পাসের শেষ মাথায়
চলে যাওয়া আমাদের ডেইলি রুটিন হয়ে গিয়েছিল ।
কতদিন যে পুকুরপাড়ে বসে গল্প
করতে অথবা হাটতে হাটতে হাটতে সন্ধ্যা হয়ে গিয়েছিল
তার ইয়াত্তা নেই । ওর
কাছে জানতে পেরেছিলাম ওদের
বন্ধুমহলে আমায় " র্যাগ ভাইয়া " ট্যাগ
দেয়া হয়েছে । লজ্জা পাবো নাকি গর্ব করব
বুঝতে পারি নাই । এভাবেই চলে গেল সাত আট
মাসের মত । কিন্তু এই কয়টা মাসে নওশীনের
মনের অবস্থা কি হয়েছিল জানি না , কিন্তু
আমার ভিতর ' বন্ধুত্ব ' নামের
সত্ত্বাকে ঝেটিয়ে দিয়ে ' ভালবাসা ' নামক
বস্তুটি দখল করে নিয়েছিল ।
নওশীনকে ছাড়া আমার একটা ঘন্টাও কাটত
না । মাঝ্দ মাঝে যখন নওশীনের
বান্ধবীরা আমাকে র্যাগ
ভাইয়া বলে ডাকত , তখন বলতে ইচ্ছা হত , "
হ্যাঁ বল শ্যালিকাগণ " আর যখন নওশীন
আমাকে ক্ষেপানোর জন্য বলত " র্যাগ বাবু " ,
সেই অনুভূতির কথা বলে বুঝানো যাবে না ।
মনে হত ভালোবাসার
পক্ষীরাজে চড়ে আমি মেঘের
দেশে উড়ে বেড়াচ্ছি ।
***
ফেব্রুয়ারী মাস চলে এল । সেদিন ছিল 13th
ফেব্রুয়ারী । আমি ভাবলাম এবার আমার
মনের কথা নওশীনকে বলতে হবে । এই সুযোগ
হাতছাড়া করা যাবে না । কিন্তু সবাই
তো এইদিন তাদের পছন্দের মানুষকে তাদের
ভালোবাসার কথা বলবে । তাই
আমাকে স্পেশাল কিছু করতে হবে ।
ক্যাম্পাসে আমার নেতাগোছের অনেক বড়ভাই
ছিল । তাই আমার বিপদ
নিয়ে আমি অতটা চিন্তিত ছিলাম না । ১৩
ফেব্রুয়ারী রাত ১১ টার মাঝেই চলে গেলাম
নওশীনের বাসার সামনে । ঠিক রাত ১২ টায়
নওশীনকে ফোন দিয়ে ব্যালকনিতে আসতে বললাম
। আমি হাতে একগাদা গোলাপ
নিয়ে দাড়িয়ে ছিলাম নওশীনের বাসার সামনের
রাস্তায় । নওশীনরা থাকত তিন তলায় । ও
এসে আমাকে ফুলের তোড়া হাতে ল্যাম্পপোষ্টের
নিচে দাড়িয়ে থাকতে দেখে হয়ত অবাক হয়েছিল ।
আর আমি !!! আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম
ওকে দেখে । পৃথিবী সমস্ত মুগ্ধতা এসে আমায়
ভর করেছিল । হালকা মৃদু আলোয়
খোলা চুলে দাড়িয়ে ছিল নওশীন । যেন আকাশ
থেকে কোন ডানাকাটা পরী ভুল করে পৃথিবীর
এই বাড়ীটার ব্যালকনীতে নেমে এসেছে । নতুন
করে আরেকবার এই মায়াবী মেয়েটার
প্রেমে পড়ে গিয়েছিলাম । যখন সংবিৎ ফিরল , তখন
আমার ভিতরে লজ্জা আর ভয়
এসে ডানা বাধল । তাই কি করব না করব
ভেবে পেলাম না । মনের ভিতর
গুছিয়ে রাখা কথাগুলন অগোছালো হয়ে গিয়েছিল ।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে চিৎকার করে বললাম " আই
লাভ ইউ নওশীন " । বলার পর মনে হল
রাস্তার মানুষ কি ভাবে ভাবুক কিন্তু ওর
বাবা মা যদি শুনে ফেলে তবে কি হবে । তাই
দিলাম এক ভো দৌড় ! 
রিক্সা নিয়ে চলে আসলাম হলে ।
ফুলের তোড়াটা আমার হাতেই
রয়ে গিয়েছিল । রুমে এসে ভাবলাম
কাজটা কি ঠিক করলাম ! যদি নওশীন
এখন তার সাথে কথা বলা বন্ধ
করে দেয় !!! ধ্যাত্তেরী ! যা ছিল
তাই তো ভালো ছিল , নওশীন
তো পাশে ছিল । হোক না বন্ধু হয়ে ,
তবুও তো ছিল । কিন্তু এখন তো সেটাও
বুঝি আর হল না । আর সহ্য
করতে পারলাম না । নওশীনকে ফোন
দিব কিনা ভাবছিলাম । রাত প্রায় ১
টার মত বাজে । আবার মনে হল , এত
রাতে কল দিব ? এর আগেও তো রাত ১
টা কেন , ২ টা ৩ টার দিকেও
ওকে ফোন করে জ্বালাইতাম । কিন্তু
আজ কেমন যেন দোটানার
মাঝে আছি । আর কিছু ভাবার সময়
নাই , ওর সাথে কথা বলতে হবে । ফোন
দিলাম । কিন্তু একি ! ফোন অফ ।
টেনসনে এবার স্ট্রক করার
অবস্থা আবার । ভেবে পাচ্ছিলাম
না কি হবে এখন !
***
ট্রেইনের হুইশের শব্দে সংবিৎ ফিরল ।
সামনে স্টেশন । নেমে হাত
পা ঝারাঝারি করতে হবে । সময়
পেলে এককাপ চাও হয়ে যাবে ।
চা অর্ধেক শেষ হতে না হতেই
ট্রেইনের হুইশেল বেজে উঠল ।
তরিঘরি করে টাকা দিয়ে বাকি চাটুকু
গলায় ঢেলে দৌড় দিলাম । ট্রেইন যখন
গড়াতে শুরু করল
ততক্ষণে আমি ট্রেইনের
ইঞ্জিনে উঠে গেছি । গলা আর
জিহ্বা জ্বলছে । মনে হয় পুড়ে গেছে ।
পুড়ে যাওয়ার কথা মাথায় আসতেই
মনে পড়ল , নওশীনের চা খুব প্রিয় ছিল ।
চা ছাড়া ওর চলতই না । যত গরমই হোক
সে খুব স্মুথলি তা খেতে পারত ।
কিন্তু আমি খেতে পারতাম না । একটু
ঠান্ডা করে খেতে হত ।
এনিয়ে কতবার যে নওশীনের ঠাট্টার
পাত্র হয়েছি তা বলা বাহুল্য ।
বলতে গেলে এই র্যাগ বাবুকে গরম
চা কিভাবে খেতে হয় তা নওশীনই
শিখিয়েছে । আহ , কতই না মধুর স্মৃতি !
ধুর কি যে ভাবছি আমি । পকেট
থেকে সিগারেট বেড়
করে মুখে নিলাম । চলন্ত ট্রেইনের
ইঞ্জিনে বসে সিগারেট
জ্বালাতে অনেক কসরৎ করতে হল ।
নিকোটিনগুলো একটু একটু করে মলিন
হয়ে যাও স্মৃতিগুলোকে উজ্জ্বল
করে দিচ্ছে । যেন সব আমার চোখের
সামনে ।
***
নওশীনের ফোন বন্ধ
পেয়ে রাতটা আমার নির্ঘুমই কাটল ।
অপেক্ষা করছিলাম কখন সকাল
হবে আর কখন নওশীন
ক্যাম্পাসে আসবে । ওর
সাথে দেখা করা জরুরী । ওর উত্তর
যদি ' হ্যাঁ্ִ হয় , তবে তো কথাই নাই আর
যদি 'না' হয় তবে তো সব শেষ ।
একটা উপায় বেড় করেছিলাম । ও
যদি না বলে তবে ওকে বলব , ' জাস্ট
কিডিং ইয়ার ' । কিন্তু কথাগুলো আর
বলা হয় নাই । কারণ , নওশীন সেদিন
ক্যাম্পাসেই আসে নাই । ওর
বান্ধবীদের কাছে খোঁজ নিলাম ।
ওরা বলল , নওশীন
একটা ফ্যামিলি ট্যুরে গেছে আ
সকালে । ফিরতে ছয় সাতদিন
দেরি হবে । বুকের ভিতর
চাপা দিয়ে রাখা টেনশন এবার
মুখের ভিতর প্রকাশ পেল । এজন্যই হয়ত
ওদের মাঝে একজন বলল ,
- ভাইয়া , কিছু কি হইছে ?
- নাতো ! কই কি হবে !
- না মানে , আপনাকে দেখে খুব
চিন্তিত মনে হচ্ছে ।
- নাহ ! কোন চিন্তা না । আসলে ঘুম
হয়নি তো ।
ওরা কি বুঝল কে জানে ।
হেসে হেসে বলল ,
- ওওও বুঝেছি । আজ তো ভ্যালেন্টাইন
ডে । কাউকে বোধয় কিছু বলবেন তাই
না ? চিন্তা করবেন না ভাইয়া ।
আমরা হেল্প করতে পারি ।
বিনিময়ে কিছু দিতে হবে অবশ্যই ।
- বুঝলাম না ।
-
আমরা আপনাকে কিভাবে প্রোপোজ
করলে মেয়ের এক্সেপ্ট করে সেই
ট্রিকস শিখাই দিব । যদি ট্রিটের
পরিমাণ বেশি হয়
তবে আমরা নিজেরা গিয়ে আপনার
সুন্দর একটা ক্যারেক্টার
সার্টিফিকেটও দিয়ে আসব ।
- আরেহ নাহ ! আমার আর প্রেম ,
তেলাপোকাও একটা পাখি !
নওশীনের বান্ধবীরা হাসতে শুরু করল ।
আমিও একটু হেসে জিজ্ঞেস করলাম ,
- আচ্ছা , নওশীনের ফোন বন্ধ কেন
বলতে পার ?
- কি জানি ভাইয়া । আমাদের তো ও
ওর আম্মুর ফোন দিয়ে কল দিয়েছিল ।
এরপর আর কিছুক্ষণ ওদের
সাথে কথা বলে আমি হলে চলে আসলাম
। ক্লাশ করার মত মানষিকা আজ আর
নাই ।
***
শুরু হল দ্বিতীয় ধাপের এক একটা দীর্ঘ
বিরক্তিকর অস্বস্তিভরা মূহুর্ত । মনের
ভিতর হাজার হাজার খারাপ
ভালো চিন্তা শুরু হয়ে গিয়েছিল ।
রাত নেই দিন নেই ,
মনে কয়েকটা চিন্তা ঘুরে ফিরে আসছিল
। নওশীন ফোন অফ
করে রেখেছে কেন ? ও কি রাগ
করেছে ? আমার কথা ও
বাবা মা শুনতে পেয়েই
কি ওকে নিয়ে রাজশাহীর
বাইরে বেড়াতে গেল ? এর নতুন আর
একটা চিন্তা মাথায় এসে টেনশনের
মাত্রাটা অত্যধিক বেশি করে দিল ।
ওর প্রেমিক নেই তো !
নিজেকে গাধামানব মনে হল । এই
চিন্তাটা আগেই আশা উচিৎ ছিল ।
পরক্ষণেই মনে হল , আরেহ ,
থাকলে তো জানতে পেতাম ।
না জানলেও বুঝতে পেতাম ।
কেননা মিঙ্গেল মেয়েদের আচার
আচরণ দেখেই বোঝা যায় । কিন্তু এসব
যুক্তি আমার কাছে লেইম মনে হল ! ওর
প্রেমিক থাকতে পারে , আর যে ওর
প্রেমিক , সে হয়তবা দুনিয়ার
সবথেকে ভাগ্যবান পুরুষদের
মাঝে একজন । আহারে ,
আমি কি প্রেম করার আগেই
ছ্যাকা খেয়ে গেলাম !
সাতটা দিন
এভাবে ঘুমিয়ে না ঘুমিয়ে ,
খেয়ে না খেয়ে কেটে গেল ।
২১ শে ফেব্রুয়ারী । সকাল সকাল
ফোনের কলে ঘুম ভেঙ্গে গেল । ফোন
হাতে নিয়ে খুব বড় একটা শক খেলাম ।
ফোনের স্ক্রীনে লেখা " নওশীন " ।
নওশীন ফোন করেছে ।
হৃদপিন্ডটা মনে হয় ২ টা বিট মিস
করে ফেলল ।
হালকা মৃদু শব্দে দূর
থেকে একুশে ফেব্রুয়ারীর গান
ভেসে আসছিল । বাইরের আকাশ
ফর্সা হয়েছে কিন্তু এখনও রোদ
ওঠে নাই । এত সকাল সকাল
নওশীনের ফোন করার কারণ
মাথায় আসছিল না ।
কড়া কথা বলবে কি ? নাহ !
তা হতে পারে না । সবকিছুর কিছু
সময় থাকে । কড়া কথা বলতে হয়
সন্ধ্যায় । সন্ধ্যা মন খারাপ
করে দেয়ার সময় । আর
ভোরবেলা মনকে নরম কোমল
করে দেয়ার সময় ।
এসব ভাবতেই নওশীনের ফোন
কেটে গেল দুইবার । আবার ফোন
আসল । ভয়ে ফোন রিসিভ
করতে পারছিলাম না ।
কাপাকাপা হাতে শেষ
মুহূর্তে ফোন রিসিভ করলাম । ওপাশ
থেকে নওশীনের সেই চিরায়িত
মিস্টি কন্ঠস্বর শুনতে পেলাম ।
- আপনি এখনও ঘুমোচ্ছেন ?
- না ইয়ে মানে , এইতো উঠলাম ।
- আজকে কি দিন এটা জানেন ?
- জানবনা কেন ? আজ ২১
শে ফেব্রুয়ারী ।
- আরো কিন্তু একটা দিন আছে ।
আজ ব্রেকাপ ডে !
আরেকবার হার্ট ২টা বিট মিস করল
। এতক্ষণ বুঝতে পারলাম , কেন
নওশীন আজ আমায় ফোন করল । আজ
ব্রেকাপ ডে । কঠিন কঠিন
কথাগুলো আজকের দিনে বলাই
মনে হয় ন্যায় সঙ্গত হবে ।
কেননা আজকের দিনটি তৈরী ই
হয়েছে কাউকে কষ্ট দেয়ার জন্য ।
- কি হল ? কথা বলছেন না যে ?
- কি বলব ? শুনতেছি ।
- ভালো করেছেন । এক ঘন্টার
মাঝে শহীদ মিনার
চত্বরে চলে আসেন ।
আপনাকে কিছু বলার আছে ।
- কি কথা ?
- দেখা হলেই বলি ?
- আচ্ছা ঠিক আছে ।
এর বেশি মুখ থেকে আর কিছু বের
হল না ।
***
কোনমতে গায়ে কিছু
জড়িয়ে টলমল করে বেড় হলা শহীদ
মিনারের উদ্দেশ্যে । মনের
মাঝে অনেক ভয় । অনেক অভিমান ।
এতদিন পর আমার কথা নওশীনের
মনে পড়ল ! হোক নাহয় , আমি একটু
বাড়াবাড়ি করে ফেলেছি । তাই
বলে এভাবে আমাকে ইগনোর
করে কষ্ট দেয়ার কোন মানেই হয়
না । আমি তো আর সব ছেলের মত
না । সরাসরি 'না' বলে দিলেই হত
। আমি ওর জীবন
থেকে চলে যেতাম !
২০ মিনিট লাগল আমার শহীদ
মিনারের পাশে পৌঁছাতে । ১
ঘন্টা ১০ মিনিটের মাথায় নওশীন
আসল । এবার আর বুকের
বামপাশে হালকা চাপ অনুভব
করলাম না । অভিমান অনুভব করলাম
সাথে চোখের নিচে জলকণার
একটু চাপ । সেই চাপ
সামলাতে কয়েকটা দীর্ঘশ্বাস
ফেললাম ।
- এইটা নেন ।
নওশীন রুমাল
বাড়িয়ে দিয়েছে আমার
দিকে । আমি অভিমানে বললাম , "
নো থ্যাংকস " । ডান হাতের
উল্টা পিঠ দিয়ে চোখ
মুছে নিলাম । নওশীন বলল ,
- একটু হাটতাম । আসতে পারবেন ।
আমি কিছু
না বলে উঠে দাড়ালাম । ওর
পাশে হাটতে শুরু করলাম । মিনিট
দশেক বকবক করল নওশীন । কিন্তু
আমার কানে কিছুই ঢুকছিল না ।
হাটত্দ হাটতে যখন বদ্ধভূমির
সামনে গেলাম তখন নওশীন আমার
মুখোমুখি দাড়াল । বলল ,
- আজ তো একুশে ফেব্রুয়ারী ।
- হুম ।
- সাথে ব্রেকাপ ডে ।
- সেটা বারবার জানানো কি খুব
জরুরী ?
- অবশ্যই । কারণ আজ আপনার
সাথে আমার বন্ধুত্বের ব্রেকাপ
ঘটবে ।
- নতুন করে ঘটার কি কিছু আছে ?
- অনেক কিছু । আপনি ১৪ তারিখ
কি করেছিলেন মনে আছে ?
- ভুল হয়ে গেছে । স্যরি ।
বুঝতে পারিনি ।
- ভুলটা কি আরেকবার
করতে পারবেন ?
- মানেহ !!!
- পুরাতন জিনিস আবার নতুন করে ,
অদ্ভুত জায়গায় , অদ্ভুত দিনে ?
এবার দৌড় দিবেন না কিন্তু
বলে দিলাম ।
আমার মাথায় আকাশ
ভেঙ্গে পড়লেও এতটা অবাক হতাম
না । ওর কথার
অর্থটা বুঝে দাড়িয়ে থাকার
শক্তি হারিয়ে ফেললাম । হাটু
ভেঙ্গে বসে পড়লাম ।
চোখে লোনা পানির প্রচন্ড চাপ
আসছিল । এবার আর
আটকাতে পারলাম না । কিন্তু
আমার তো খুশী হওয়া উচিৎ ,
আমি কাঁদছি কেন !!! ভাঙ্গা গলায়
শুধু কয়েকটা লাইনই বললাম ,
- রাতদিন মনের মাঝে শুধু
একজনকেই চেয়েছিলাম এই
কয়টা মাস । আমার
অদ্বিতীয়াকে । কিন্তু
আশা ছেড়ে দিয়েছিলাম ।
ভাবিনি অদ্বিতীয়াকে পাব ।
কিন্তু পেলাম । তোমায় পেলাম ।
আমার অদ্বিতীয়াকে পেলাম ।
ভালোবাসি ! ভালোবাসি !! বড্ড
বেশি ভালোবাসি !!! শুধুই
ভালোবাসি ।
এরপর আর কিছু বলতে পারলাম না ।
বাচ্চাদের মত কান্না করা শুরু
করলাম । আমার অদ্বিতীয়াও আমার
সামনে হাটু গেড়ে বসল । দুই
হাতে আমার চিবুকের
নিচে ধরে মুখ তুলে ধরল ।
আলতো করে চোখের
পানি মুছে দিল ।
মিস্টি করে বলল ,
- অপচয় আমি পছন্দ করি না । তার
উপর সেটা যদি আমার র্যাগ বাবুর
মুক্তোদানা হয় ,
তবে তো আরো না !
দেখলাম , নওশীনের চোখের
কাজল
অশ্রুজলে মাখামাখি হয়ে গেছে ।
এই মায়াবী চোখের তুলনা হয়না ।
ব্ল্যাক রোজের সৌন্দর্যও যেন
হার মেনে যায় । নিজেকে ওই
দুটি চোখের একচ্ছত্র মালিক
ভেবে দুনিয়ার
সবচেয়ে সুখী মানুষ মনে হল । ওই
চোখের চাহনীই নওশীনের
হয়ে মিস্টি করে বলে দিচ্ছে , "
ভালোবাসি তোমায় ! "
আমি অস্ফুট স্বরে বললাম ,
ভালোবাসি ঠু ! 


....................লেখক
তার ছেঁড়া

Saturday, 30 August 2014

রজনী---তার ছেঁড়া

" এক ঘন্টায় কাজ হলে ২০০
টাকাতেই হবে ! "
একটা মেয়েকন্ঠের আওয়াজ
পেয়ে চমকে তাকালাম ।
দেখি আমার পাশের
বেঞ্চে বসে একমনে নিজের
পার্স খুটখাট করছে ।
কথাটা কাকে বলল বুঝলাম না ।
আশেপাশেও কোন মানুষ
দেখছি না । এখন রাত প্রায় ১০ টার
কাছাকাছি । মেয়েটার
দিকে খেয়াল করলাম ।
ল্যাম্পপোষ্টের হালকা আলোয়
তাকে দেখতে অদ্ভুত
সুন্দরী মনে হচ্ছে ।
মনে হচ্ছে আকাশ থেকে কোন
পরী মাটিতে নেমে এসেছে
এবং তার
ডানাদুটি খুলে রেখে দিয়েছে ।
- কি দেখেন ? মেয়েটির কথায়
আমি থতমত খেয়ে গেলাম । একটু
অস্বস্তির মাঝে পড়ে গেলাম ।
মেয়েটি অন্যকিছু
ভেবে বসলে সমস্যা । এই রাত
বিরেতে , জনাকীর্ণ
পার্কে একটা মেয়ে আর
আমি একা । দূরে অবশ্য মানুষজন
দেখতে পাচ্ছি । কিন্তু
এখানে কেউ নেই । ভয় পাচ্ছি এই
ভেবে এখনকার যুগে ইভ
টিজিং এর কেইস খুব মারাত্নক ।
মেয়েটি আবার বলল , " চলবে ? "
এবার বুঝলাম আসল ঘটনা ।
সে নিশিকন্যা । আগেও
দেখেছি নিশিকন্যা , কিন্তু
এতটা সুন্দরী দেখি নাই । কেন
জানি না , আমার নিশিকন্যার
প্রস্তাবে সায় দিতে ইচ্ছে হল ।
আমি বললাম ,
- হুম ।
- ২০০ টাকা লাগবে ।
- হুম ।
- আপনে নিয়া যাবেন না আমার
জায়গায় যাবেন ?
- আমার জায়গা নাই । আপনার
জায়গাতেই চলেন ।
- আসেন আমার সাথে ।
রিক্সাভাড়া আছে ?
- থাকতে পারে । দেখে নিব ?
- দেখে নিবেন
নাতো কি করবেন ! পকেটের
টাকার খবরও জানেন না ?
*
ইদানিং একটা রোগে ভুগছি । শর্ট
টাইম মেমোরি লস ! হয়ত অধিক
টেনশন করার কারণে । পকেটে কত
টাকা আছে কিছুক্ষণ আগেও
দেখেছিলাম কিন্তু ভুলে গেছি ।
পকেট হাতরে ৩৫২ টাকা পেলাম ।
রিক্সায় ওঠার
আগে নিশিকন্যা একটা চুয়িং
গাম মুখে পুড়ল । আমি একটু অবাক
হলাম । আমি জানতাম
নিশিকন্যারা পান খেয়ে ঠোঁট
লাল করে । কিন্তু এখানে তার
ব্যাতিক্রম ।
*
জীবনে কখনও
পতিতালয়ে যাইনি । আজ কেন
জানি না যেতে ইচ্ছে হল ।
মানুষের মাঝে মাঝে অদ্ভুত সব
ইচ্ছা জাগে । নিশিকন্যার ঘরদোর
খুব গোছালো । আমি খাটের উপর
বসে আছি । মেয়েটির মুখ
থেকে মায়াবী ভাবটা চলে
গেছে । হয়ত আলোর কারণে ।
মায়ার জায়গায়
নিষ্ঠুরতা চেপে বসেসে । হয়ত
সমাজের নিষ্ঠুরতা নিজের
করে নিয়েছে । মেয়েটির নাম
ধরে ডাকতে ইচ্ছা করছে ।
জিজ্ঞেস করব কিনা ভাবছি ।
না থাক ! কি দরকার !
মেয়েটি হঠাৎ বলল ,
- বসে আছেন ক্যান ?
- আপনার নাম কি ?
- ঢং কইরেন না ।
তারাতারি কাজ করে চলে যান ।
*
আমি বসেই আছি ।
বসে থাকতে ভালো লাগছে ।
নিশিকন্যাও বসে আছে । আমার খুব
পানির পিপাসা পাচ্ছে ।
নিশিকন্যাকে পানি আনতে বলব ।
কিন্তু কি বলে সম্বোধন করব
জানি না । "দেবদাস" এর সেই
নিশিকন্যার নাম
ধরে ডাকতে ইচ্ছা করছে । কিন্তু
নামটা মনে পড়ছে না । শর্ট টাইম
মেমোরি লসের প্রভাব ।
*
এক ঘন্টা হয়ে গেছে । আমি বসেই
আছি । পানির পিপাসা তীব্র
থেকে তীব্রতর হয়েছে ।
পিপাসা নিয়ে থাকতে ভালো
লাগছে না ।
আমি নিশিকন্যাকে পানি দিতে
বল্লাম । কিন্তু ও বলল , " আপনার
টাইম শেষ ।
বাইরে গিয়ে পানি খান । "
আমি কিছু না বলে টাকা দিলাম
। ও নির্লিপ্ত
ভাবে টাকাটা নিয়ে নিল যেন
এটাই সাভাবিক ।
*
" আজকেও বসে আছেন এখানে ? "
গলাটা শুনেই চিনতে পারলাম
এটা সেই নিশিকন্যার ।
আমি সরাসরি বললাম , আজকে ২০০
টাকা নাই । ৫০ টাকা কম
আছে মনে হয় । ও একটা দীর্ঘশ্বাস
ফেলে বলল , চলেন ।
দীর্ঘশ্বাসটা তার ৫০ টাকা লসের
নাকি আমার
অযথা টাকা অপচয়ের
সেটা বুঝলাম না ।
*
আজকেও নিশিকন্যার নাম
জানা হয় নাই । নিশিকন্যা অনেক
কঠিন মেয়ে ।
*
আজ অষ্টম দিন । এই কয়দিন নিয়মিত
নিশিকন্যার বাসায় গিয়েছি ।
ধীরে ধীরে তার সব
কথা শুনেছি ।
শুনে মনটা তিক্ততায় ভরে গেছে ।
সমাজের এহেন কর্মের
কাছে নিশিকন্যার কর্মটাও আমার
কাছে ভালো মনে হল ।
নিশিকন্যার নাম
জানতে পেরেছি । কিন্তু এখন
মনে পড়ছে না । আজ আসার সময়
হাতে একটা কাগজ ধরিয়ে দিল ।
এখনও খুলে পড়া হয় নাই । পড়ব
কিনা ভাবছি । আগ্রহটা আরেকটু
বাড়ুক ।
মিস্টার , আপনি অনেক
বোকা একজন মানুষ । হয়ত সহজ সরল
অথবা উদার ।
আমি জানি না আপনি কি ।
জানার ইচ্ছাও করি না । থাক
না কিছু রহস্য আপনার মাঝে ।
আমি জানি না , আপনি কেন
আমার প্রতি এত দয়া করেছেন ।
জানি না কেন প্রতিদিন ২০০
টাকা নষ্ট করে আমার
পাশে বসে ছিলেন ।
জানিনা আপনি নাপুংশক কিনা ।
কিছু জানতেও চাইনা । মিস্টার ,
এই শরীরে শত পুরুষের আঁচড় আছে ।
কিন্তু এই হৃদয়ে কেউ আঁচড়
দিতে পারেনি । আপনি একমাত্র
পুরুষ যে আমার মনে বিশাল
একটা দাগ কেটে দিয়েছে ।
আমি চাই না আমি আপনার
জীবনে স্থান পাই । কারণ আমার
স্থান স্বর্গে নয় , নরকে । তাই
চলে যাচ্ছি , অনেক দূরে কোথাও
। নিশিকন্যারা না পায় এই
সমাজে স্থান , না পায় এই
জীবনে স্থান । উপরন্তু পরকাল
বলেও যদি কোন জীবন থাকে ,
জানি সেখানেও স্থান হবে না ।
আমি জানি না আপনি হিন্দু
নাকি মুসলিম অথবা বৌদ্ধ
খ্রীস্টান । তবে যদি আমি হিন্দু
হতাম , আপনাকে নিশ্চিত দেবতার
আসনে বসিয়ে দিতাম ।
আমি মানুষ , কুলাঙ্গার এক মানুষ ।
কুলাঙ্গার মানুষদের
ভালোবাসতে নেই । এটা তাদের
জন্য মহা অপরাধ । কিন্তু আমি এই
অপরাধটা করব । হয়ত দূর থেকে ।
অথবা আকাশের তারা হয়ে । আর
কিছু লিখে আপনাকে বিভ্রান্ত
করব না মিস্টার । হয়ত আর
দেখা হবে না । আশা করব
আমাকে ভুলে যাবেন । বিদায় !"
চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস
বের হল । খুব ঘুম পাচ্ছে । ঘুমে চোখ
প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ।
নিশিকন্যার
নামটা মনে পড়েছে । রাতের
সাথেই তার সম্পর্ক । তার নাম যে '
রজনী ' ! 



লেখক

তার ছেঁড়া 

★★★ অতঃপর ভালোবাসা ★★★

বন্ধু আমার বিড়ি সিগারেট খাইনা।
তাস খেলতে পারেনা। রেজাল্ট
বরাবরই ভালো।এক বারে হোমমেড
ছেলে বলতে যা বোঝায় ও তাই।
অনেক
চেস্টা করেছি ওকে বিড়ি খাওয়াতে,
বকেছি, অপমান করেছি , জোর
করেছি সবাই মিলে তবুও
ওকে বিড়ি খাওয়াতে পারিনি।
বিকেল থেকে বেশ কয়েকটা কল
আসে আমার ফোনে। সবাই
ওকে খুজছে -
সকালে বাসা থেকে বের হইছে ,
ওকে খুজে পাওয়া যাচ্ছে না। ফোন
বন্ধ। সবাই সন্দেহ করছে মনে হয়
মেয়েটির সাথে ও পালাইছে। যদিও
আমি জানি ও কখনো এমন করবে না।
তবুও অন্য এক জনের কাছ
থেকে নাম্বার
নিয়ে মেয়েকে ফোন দিলাম তার
ফোন ও বন্ধ। আমারও সন্দেহ
হতে লাগলো। যেখানে ও
যেতে পারে সম্ভাব্য সব জায়গায়
ফোন দিলাম কেও ওর খোজ
দিতে পারেনা।এদিকে ওর
মা আমাকে ফোন করে কাদে ,
বাবা অনুরধ করে - ওর ভাই থ্রেড দেয়।
কাছের বন্ধু হিসেবে তাদের
ধারনা অন্তত আমি সব জানি।
ওকে খুজতে বের হলাম - রাস্তায় বের
হতেই একটা রিকশার দিকে চোখ পড়ল।
১ জোড়া কপোত কপোতি রিক্সার হুড
তুলে , হাতে হাত রেখে ,
চোখে চোখ রেখে গল্প করছে -- এই
মেয়েটিকে আমি চিনি, আমার বন্ধু
যার কথা রাখার জন্য
বিড়ি খাইনা ,অন্য কোন মেয়ের
দিকে তাকায় না- যে মেয়ের
বেধে দেয়া সূর্যাস্ত আইন মেনে বন্ধু
আমাদের মায়া ত্যাগ করে সন্ধার
আগেই বাসায় ফেরে - এইটাই সেই
মেয়ে। পাশের
ছেলেটিকে আমি চিনিনা। খারাপ
লাগলো দেখে , খুব খারাপ লাগলো।
নিশ্চিন্ত হলাম ওরা পালাইনি ,
কিন্তু ভয় পাচ্ছিলাম - আমার বন্ধু
আবার উলটা পালটা কিছু
করেনি তো ?
--
এই
শহরে যেখানে যেখানে আমরা যায়
সব জায়গায় খুজলাম কিন্তু পেলাম
না ওকে। সর্বশেষ ঠিকানা শ্মশান
ঘাট - এবার ওকে পেলাম।
ছেলেটা একের পর এক সিগারেট
টানছে। নাকের পানি , চোখের
পানি এক হয়ে যাচ্ছে। ওর বাসায়
ফোন দিলাম- বললাম পাইছি ওকে ।
একটু পর আসছি। পাশে বসে আমিও
একটা সিগারেট ধরালাম। ১০ মিনিট
কেটে গেল - কোন কথা নেই।
নিরবতা ভাঙলাম -
কবে থেকে ?
- ২ মাস।
ফাইনালি কবে ?
- গত কাল রাতে।
আগে বলিস নি কেন ?
তোকে দেখেও তো বোঝা যায়নি ?
- বললে কি হয়ত। আর বুঝিয়েই কি লাভ
হত। তোরা শুধু ওকে ভুল বুঝতি,
ওকে খারাপ ভাবতি তাই বলিনি।
আমরা খারাপ ভাব্লেও
তো তোকে এখন এই অবস্থায়
দেখতে হত না - অন্তত এতটা সেলফিস
তোর কোন বন্ধুই না।
- দোস্ত ও অনেক ভালো মেয়ে -
আমি চাইনা ওকে কেউ খারাপ
ভাবুক। এম্নিতেই ওর জন্য তোদের
সাথে খুব বেশি মিশতে পারিনা।
মেয়েটাকে ভুলে যা - মনে কর
যেটা হইছে ভালো হইছে।
-দোস্ত প্রথম প্রেম ভোলা যায় না।
ভুদায় একটা তুই - ১ম প্রেম বলে কিছু
নেই দুনিয়ায় - সব ছেলেদের দুর্বল
করার ধান্দা। একটা মানুষ ৬ বার
সত্যি সত্যি প্রেমে পরতে পারে। ১ম
প্রেম কেও
ভুলতে না পারলে দুনিয়ায় কেউ
ব্রেক আপ করত না। প্রথম প্রেম
হইতেছে আবেগ। আর আবেগ মানেই ভুল
ডিসিশন। নতুন প্রেম কর - আপনের (সংগত কারনে আসল নাম গোপন করা হলো)
গার্লফ্রেন্ডের রুম মেট ফাকা আছে -
আজ রাতেই কাম হইব - কান্দিস না তুই ।
আমি আপনরে ফোন দিচ্ছি।
- কেডা ঐ সাইমন্ডস ? আর আমার
দারা এসব হবে না - দেখি ও
কি করে -
আমাকে ছাড়া কিভাবে থাকে।
আরে পার্লারে গিয়ে চুল
সোজা করে নিবি।আর সাইমন্ডস এর মত
লাগবে না। মেয়ে টা ভালো।আর
কিছুই হবে না - মেয়েরা ফেরার জন্য
যায় না। ছেলেরা হয়তেছে ওদের
কাছে অপশন এর মত - বেটার অপশন
ওরা কখনো ছারে না -
ভালোবাসা কোন ব্যাপারনা।
দেখিস ও ফিরবে -
আমাকে ছাড়া থাকতে পারবে না।
আমি তো ওকে চিনি।
যদি জানিস ই ও
ফিরবে তাইলে শ্মশানে এসে কাদছিস
কেন? বিরি খাচ্ছিস কেন ?
- এমনি ইচ্ছা হয়লো তাই।
আর খাবিনা। এটা ভালো জিনিস
না। কেন্সার হয় এটা খেলে।
- তোরা খাস কেন ?
আমরা ভক্তি দিয়ে বিরি খাই , তোর
মত মুখে নিয়ে মুখ দিয়েই
ধোয়া ছাড়ি না।
ভক্তি দিয়ে না খেলেই কেন্সার হয়।
- আমিও শিখে যাব। দোস্ত জানিস -
আমি ওকে অনেক ভালবাসি- ওর
সাথে আমার ৪ বছরের সম্পর্ক।
কখনো ওকে আমি কষ্ট দিই নি ।
তোরা তো জানিস
ওকে আমি কতটা ভালবাসি। ও
আমাকে কষ্ট দিল কেন ?
ও তোকে বোঝেনি -
মেয়েরা সত্যি ভালবাসা বুঝে না।
ওর থেকে ভালো মেয়ে তুই ডিজারভ
করিস। মন খারাপ করিস না - বাস -
ট্রেন - আর মেয়ে সব সময়
একটা গেলে আর একটা আসে। আর
দেবদাস হতে চাইলেও পারবিনা -
মদের যা দাম ।
- তুই ও তো অপেক্ষা করিস। তুহিন
অপেক্ষা করে এখনও । কেন করিস ?
আমরা অপেক্ষা করলেও তোর মত
শ্মশানে এসে কাদি না।
সন্ধ্যা হইলে কিন্তু এখানে ভুত আসে।
চল বাসায় যায়।
-৪ বছরের পরিচয়ে একটা মেয়ের জন্য
শ্মশানে এসে কাদছিস - আর তোর
মা বাবা বাসায় বসে কাদছে --
তোর থেকে এসব আসা করা যায় না।
চল বাসায় চল। আচ্ছা দোস্ত
ছেলে টা কেরে ?
-কোন ছেলেটা ?
যে ছেলের জন্য তোদের ব্রেক আপ।
- না সেরকম কিছুনা। ওর
ফামিলি থেকে ঝামেলা করতেছে -
রিলেশন থাকলে পড়াশোনা ঠিক মত
হয় না। তাই ও রিলেশন রাখতে চাই
না।
- ও আচ্ছা ।
দোস্তকে বলতে পারিনি রিক্সায়
আমি কি দেখেছি। খারাপ লাগছিল
ওর জন্য।এর
আগে ওকে আমি কখনো কাদতে দেখিনি।
তারা
হয়ত বুঝেই না তারা কি চাই।
ভালবাসা টা মনে হয় সব সময় ভুল মানুষ
গুলোই পায়।
-জানি সে আর আসবে না।
তবু নিজের অজান্তে তার অপেক্ষা করে বসে আছে।।।।


 লেখক

তার ছেঁড়া
ফেসবুক